শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ত্রিদেশীয় যৌথ নৌমহড়ায় ক্ষুব্ধ হয়েছে আমেরিকা
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ত্রিদেশীয় যৌথ নৌমহড়ায় ক্ষুব্ধ হয়েছে আমেরিকা
৪১৩ বার পঠিত
বুধবার, ১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্রিদেশীয় যৌথ নৌমহড়ায় ক্ষুব্ধ হয়েছে আমেরিকা

---

পক্ষকাল ডেস্ক  সংবাদ-

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ওমান সাগর ও ভারত মহাসাগরে তার দেশের সঙ্গে রাশিয়া এবং চীনের ত্রিদেশীয় যৌথ নৌমহড়ায় ক্ষুব্ধ হয়েছে আমেরিকা। তিনি মঙ্গলবার তেহরানে এক বক্তৃতায় বলেন, “এ ধরনের মহড়ার আয়োজন করা সহজ কাজ নয় এবং এ কারণেই তা বিশ্বের আগ্রাসী শক্তিকে ক্ষুব্ধ করে তুলেছে। দুটি বৃহৎ শক্তি চীন ও রাশিয়া ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়ার কারণেই সাম্রাজ্যবাদী আমেরিকা ক্ষুব্ধ হয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, শুধু আমেরিকা নয় সেইসঙ্গে আমেরিকার পদলেহী আঞ্চলিক দেশগুলিও এ মহড়াকে মেনে নিতে পারছে না।

ওমান সাগর ও ভারত মহাসগারের উত্তর অংশের ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় গত শুক্রবার থেকে তিনদিনব্যাপী নৌমহড়া চালায় ইরান, রাশিয়া ও চীন। একই অঞ্চলের পানিসীমা রক্ষার লক্ষ্যে আমেরিকা যখন একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তখন এ মহড়া চালাল ইরান, রাশিয়া ও চীন। শত্রু বাহিনীর ওপর হামলা, সমুদ্রে উদ্ধার ও ত্রাণ তৎপরতা, সাগরে দুর্ঘটনার শিকার জাহাজের অগ্নি নির্বাপন এবং জলদস্যুদের প্রতিহত করার কৌশল রপ্ত করা ছিল তিন দিনব্যাপী এ মহড়ার প্রধান কয়েকটি লক্ষ্য। এ খবর দিয়েছে পার্সটুডে।

এ ছাড়া, এ মহড়ায় ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী পরস্পরের অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ পেয়েছে। ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি রোববার যৌথ মহড়া শেষে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, তিন দেশের যৌথ নৌমহড়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং প্রতিটি পর্ব সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)