শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকা-১০ এ আলোচনায় ববি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকা-১০ এ আলোচনায় ববি
৪৭৯ বার পঠিত
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা-১০ এ আলোচনায় ববি

---

পক্ষকাল সংবাদ-

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী মনোনীত হওয়ায় এ আসনে উপ-নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে ভোটারদের মাঝে। রাজধানীর গুরুত্বপূর্ণ এ আসনে কে প্রার্থী হচ্ছেন এটিই এখন কৌতূহলের বিষয়। তবে দলীয় সূত্র বলছে, তাপস সিটি করপোরেশনে লড়াই করায় এ আসনে বঙ্গবন্ধু পরিবারের কাউকে মনোনয়ন দেয়া হবে। এক্ষেত্রে বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নাম আছে আলোচনায়। দলীয় মনোনয়ন পাওয়ার পর গতকালই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন শেখ ফজলে নূর তাপস। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তর থেকে জানানো হয়, বেলা দেড়টার দিকে শেখ তাপস পদত্যাগপত্র জমা দেন। ইতোমধ্যে তা গ্রহণ করা হয়েছে। যে কোনও সময় তার আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে।

এদিকে শুন্য হওয়া এ আসনে ববিকে প্রার্থী করার ক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও চিন্তা করছেন। রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্ম ১৯৮০ সালে। তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন। লন্ডনে বড় হলেও বেশ কয়েক বছর ধরে দেশেই কাটাচ্ছেন বেশিরভাগ সময়। এ সময়ে সরাসরি রাজনীতির বাইরে থেকে সক্রিয়ভাবে কাজ করছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনায় গবেষণাভিত্তিক তথ্য ও তত্ত্ব দিয়ে সহযোগিতা করছেন। তার সুযোগ্য নেতৃত্ব ও পরামর্শে পরিচালিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) থেকে এ কাজগুলো করা হচ্ছে। বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের গ্রাজুয়েট রাদওয়ান মুজিব এর অধ্যয়নের প্রধানতম বিষয়গুলো ছিলো গভর্নমেন্ট অ্যান্ড হিস্টরি, পলিটিক্যাল থিওরিজ, ইন্টারন্যাশনাল হিস্টরি। একই প্রতিষ্ঠান থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন রাদওয়ান মুজিব। এতে তার অন্যতম পাঠ ছিলো কমপেয়াটিভ পলিটিক্স, কনফ্লিক্ট অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ডেমোক্রেসি। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছেন ববি। সূত্র: মানবজমিন



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)