রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তথ্য-প্রযুক্তি | ব্রেকিং নিউজ » শিল্পাচার্যের জন্মদিনে শ্রদ্ধা জানালো গুগল
শিল্পাচার্যের জন্মদিনে শ্রদ্ধা জানালো গুগল

পক্ষকাল সংবাদ-
আজ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫ তম জন্মদিন। তাই এই দিনে সার্চ ইঞ্জিন গুগলের ডুডলে তুলির আঁচর দিতে দেখা যায় বিখ্যাত এই চিত্রশিল্পীকে। ২৯ ডিসেম্বর, রবিবার রাত ১২ টার পর থেকে ডুডলে এ চিত্র দেখা যায়। ১৯১৪ সালের এই দিনে তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহুকুমার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন তিনি।
গুগলের ডুডলে দেখা যায়, রং তুলি আর ছবি আঁকার কাগজ নিয়ে একটি গাছের নিচে বসে ছবি আঁকছেন জয়নুল আবেদিন। তিনি রঙ-তুলি দিয়ে গুগল শব্দটি লিখছেন। আর তার সামনের রাস্তা দিয়ে এক ব্যক্তি দুটি মাটির হাড়িতে করে খেজুরের রস বহন করে নিয়ে যাচ্ছেন। ডুডলের এই চিত্রে জয়নুলের আঁকা ছবিগুলোর রঙের প্রতিফলন দেখা যায়।
বাংলাদেশের চিত্রকলার বিকাশে এক অসামান্য অবদান রেখে গেছেন জয়নুল আবেদিন। ঢাকায় ১৯৪৮ সালে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা তার জীবনের এক মহান কীর্তি। এরই মাধ্যমে দেশে প্রাতিষ্ঠানিকভাবে আধুনিক শিল্পচর্চার যাত্রা শুরু হয়। গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই গুগলের বিশেষ আয়োজন।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের বাবা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা (সাব-ইন্সপেক্টর), মা জয়নাবুন্নেছা ছিলেন গৃহিনী। নয় ভাইবোনের মধ্যে তিনিই ছিলেন সবার বড়।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা