শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » সৌদির হুমকিতে ইসলামী সম্মেলনে আসেনি পাকিস্তান: এরদোয়ান
সৌদির হুমকিতে ইসলামী সম্মেলনে আসেনি পাকিস্তান: এরদোয়ান
![]()
পক্ষকাল ডেস্ক-
সৌদি আরবের অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিতে কুয়ালালামপুরে ইসলামী সম্মেলনে অংশ নেয় নি পাকিস্তান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ মন্তব্য করেছেন। শুক্রবারে ডেইলি সাবাহ’র বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে ডন।
এরদোয়ান বলেছেন, কুয়ালালামপুরে সম্মেলন অংশ না দিতে বাধ্য হয়েছে পাকিস্তান। কেননা সৌদি আরব পাকিস্তানকে অর্থনৈতিক সমর্থন তুলে নেয়ার হুমকি দিয়েছে।
তিনি আরও বলেন, দুর্ভাগ্যক্রমে, আমরা দেখতে পাচ্ছি, সৌদি আরব পাকিস্তানকে চাপ দিচ্ছে। দেশটি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। এর থেকে বড় ব্যাপার হল, ৪০ লাখ পাকিস্তানি সোদি আরবে কাজ করে। সৌদি হুমকি দিয়ে বলেছে পাকিস্তানিদের ফেরত পাঠাবে এবং এর পরিবর্তে বাংলাদেশি লোকদের নিয়োগ দিবে।
তবে কুয়ালালামপুরে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অংশ না নেয়া সম্পর্কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ মাহাথির বলেছেন, এটা তার (ইমরান খান) পছন্দ। আমরা তাকে জোর করতে পারি না। ইসলামে কোন বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, হয়ত ব্যক্তিগত কোন কারণে তিনি আসতে পারছেন না।
কুয়ালালামপুরের গত বুধবার থেকে শুরু হওয়া চার দিন ব্যাপী সম্মেলনে ৫২ টি দেশের ৪০০ মুসলিম নেতা, বুদ্ধিজীবীরা উপস্থিত আছেন। তবে এতে সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হয় নি বলে খবরে বলা হয়।




ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার