শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আ.লীগের আগের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আ.লীগের আগের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
৪৬৫ বার পঠিত
শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ.লীগের আগের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

---

পক্ষকাল সংবাদ-

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন চলছে। দুই দিনব্যাপী এ সম্মেলনে শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নেতৃত্ব নির্বাচনের জন্য কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন। এরপর রুদ্ধদ্বার কাউন্সিল শুরু হয়। কাউন্সিল অধিবেশনের শুরুতেই আগের সব কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের শীর্ষ দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হবে।

এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দলের সভাপতির দায়িত্ব পাচ্ছেন বলে শোনা যাচ্ছে। দলটির দ্বিতীয় শীর্ষপদ সাধারণ সম্পাদক কে হচ্ছেন, এ নিয়ে আলোচনা এখন সর্বত্র। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের মতোই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বেও বড় পরিবর্তন আসছে। দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ পদে পুনরায় আসীন হতে কোনো তদবির করছেন না। তবে তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক ও দুজন সভাপতিমণ্ডলীর সদস্যসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা এ পদে আসীন হতে জোর তদবির চালাচ্ছেন। তারা যে যার মতো অগ্রসর হচ্ছেন এবং একে অন্যের সঙ্গে আলোচনা করছেন। দলের সাধারণ সম্পাদক কে হচ্ছেন, এ নিয়ে কেন্দ্রীয় নেতারা দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একপক্ষ ওবায়দুল কাদেরকেই চাচ্ছে, অন্যপক্ষ পরিবর্তন চায়।

এ সম্মেলনে সারা দেশ থেকে আগত প্রায় ৭ হাজার কাউন্সিলর, ১৫ হাজার ডেলিগেটসহ ৫০ হাজার নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথি অংশ গ্রহণ করছেন। ১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে আওয়ামী লীগের জন্ম। ঐতিহ্যবাহী দলটির বয়স ৬৭ বছর। এ পর্যন্ত দলটির ২০টি জাতীয় সম্মেলন হয়েছে। এর আগে দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)