বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ছাত্রলীগের ৩২ কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি
ছাত্রলীগের ৩২ কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি
![]()
পক্ষকাল সংবাদ-
নানা অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩২ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এসব নেতাদের কারো কারো বিরুদ্ধে ছাত্রদল-ছাত্রশিবির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এছাড়াও কেউ নিজেদের বৈবাহিক তথ্য গোপন করেছেন এবং কারো বিরুদ্ধে ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিলো।
গতকাল ১৭ ডিসেম্বর, মঙ্গলবার পৃথক দুই বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় নির্বাহী সংসদের কতিপয় নেতাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণসাপেক্ষে ছাত্রলীগ থেকে অব্যাহতি দিয়ে তাদের পদ শূন্য ঘোষণা করা হলো।’
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিম্নোক্ত নেতাদের নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ থেকে তাদের অব্যাহতি দিয়ে পদ শূন্য ঘোষণা করা হলো।’
অব্যাহতি পাওয়া এই ১১ জন নেতা হলেন— সহ-সভাপতি এস এম তৌফিকুল হাসান সাগর, আমিনুল ইসলাম বুলবুল, বি এম শাহরিয়ার হাসান, হাফিজুর রহমান ও এস এম হাসান আতিক; স্বাস্থ্য সম্পাদক শাহরিয়ার ফেরদৌস; উপ-স্বাস্থ্য সম্পাদক রাতুল সিকদার ও শাফিউল সজিব; উপ-প্রচার সম্পাদক সিজান আরেফিন শাওন; উপ-পাঠাগার সম্পাদক রুশী চৌধুরী এবং সহ-সম্পাদক আঞ্জুমানারা অনু।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ