শিরোনাম:
ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » আওয়ামী লীগ রাতের আধারে ক্ষমতায় আসেনি : সৈয়দ আশরাফ
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » আওয়ামী লীগ রাতের আধারে ক্ষমতায় আসেনি : সৈয়দ আশরাফ
৫৬৩ বার পঠিত
বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ রাতের আধারে ক্ষমতায় আসেনি : সৈয়দ আশরাফ

---নরসিংদী প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ কখনো সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেনি।
তিনি বলেন, আইয়ূব খান, জেনারেল জিয়া ও পরবর্তীতে জেনারেল এরশাদ সামরিক বাহিনীর পোষাক পড়ে ক্যু এবং ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক দল গঠন ও ক্ষমতায় আসীন হলেও আওয়ামী লীগ  ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি। বেগম খালেদা জিয়া ভুলে যাবেন না,আপনার স্বামী রাতের আধারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন।
সৈযদ আশরাফ আজ বুধবার ন---রসিংদীর মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আসাদোজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান খান, মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) মো. নজরুল ইসলাম হীরু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম,কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য এনামুল হক শামীম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগে শুধু রাজনৈতিক দলই নয়। ইহা একটি পরিবার। আওয়ামী লীগের উপর এত অত্যাচার নির্যাতন হয়েছে যে, পৃথিবীর কোন রাজনৈতিক দল নির্যাতনের শিকার হয়নি। পৃথিবীতে আওয়ামী লীগই একমাত্র দল হিসেবে ইতিহাস রচনা করেছে, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে এবং ৯ মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে। এটা শুধু সম্ভব হয়েছে দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি অগাধ বিশ্বাস আছে বলেই।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহনে আপনাকে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা দেয়া হয়নি। বরং আপনাকে নির্বাচনে অংশগ্রহনের আহবান জানানো হয়েছিল। কিন্তু আপনি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে দেশে নৈরাজ্যের সৃষ্টি করেছেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)