শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে জনসনের কনজারভেটিভ পার্টি
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে জনসনের কনজারভেটিভ পার্টি
৪৬৬ বার পঠিত
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে জনসনের কনজারভেটিভ পার্টি

 পক্ষকাল ডেস্ক----

যুক্তরাজ্যের আলোচিত সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বরিস জনসনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। বিবিসি জানায়, বৃহস্পতিবারের নির্বাচনে ৬৫৫টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১২২টি আসনের ফলাফল প্রকাশ পেয়েছে। এতে দেখা যাচ্ছে, ৫৫টি আসন পেয়েছে কনজারভেটিভ পার্টি। জনসনের প্রধান প্রতিদ্বন্দ্বী জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টি পেয়েছে ৫৩ আসন। ব্রিটিশ পার্লামেন্টে কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৩২৬ আসন। তবে বিবিসি, আইটিভি ও স্কাই টিভির বুথ ফেরত জরিপ জানাচ্ছে, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ছাড়িয়ে যাচ্ছে টোরি দলের আসন।

১৪৪টি ভোট কেন্দ্রে প্রায় ২৩ হাজার ভোটারের মধ্যে জরিপ করে দেখা গেছে, নির্বাচনে ৩৬৮টি আসন পেতে যাচ্ছে জনসনের দল যা ২০১৭ সালের নির্বাচন থেকে ৫০টিরও বেশি। সংখ্যাগরিষ্ঠতা থেকে ৮৬টি বেশি আসন নিয়ে এককভাবে সরকার গঠন যাচ্ছে কনজারভেটিভ পার্টি। এর বিপরীতে লেবার পার্টির আসন কমতে যাচ্ছে ৭১টি। গতবারের চেয়ে ৮ শতাংশ ভোট কমে গিয়ে করবিনের দলটি পেতে যাচ্ছে ১৯১টি আসন। টোরি দলের সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে সুরাহা হবে যুক্তরাজ্যের ব্রেক্সিট ইস্যু। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে দেশটি।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)