মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ড. কামালকে সংবিধান প্রণেতা বলা যাবে না: সাবেক বিচারপতি মানিক
ড. কামালকে সংবিধান প্রণেতা বলা যাবে না: সাবেক বিচারপতি মানিক
![]()
পক্ষকাল সংবাদ-
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, ড. কামাল হোসেনকে সংবিধান প্রণেতা বলা যাবে না। কারণ তিনি সংবিধান প্রণেতা নন। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের সকল ধর্মের সমান অধিকার ছিল কিন্তু জিয়াউর রহমান তছনচ করে দিয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরাম (SALF) ন্যাশনাল চ্যাপ্টারের উদ্যোগে ঢাকা আহছানিয়া মিশনের মিলনায়তনে ‘বাংলাদেশের সাংবিধানিক কাঠামো ও মানবাধিকার: সংকট ও সমাধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ৬ ডিসেম্বর আদালতকে জিম্মি করে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে বিএনপির আইনজীবীরা। এদের বিচারের ব্যবস্থা করতে হবে। ১৯৭১ সালে বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় গণহত্যা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ
সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মানবাধিকার রক্ষাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এতটাই গুরুত্ব দিয়েছেন যে, নিজেদের অনেক ক্ষতি সত্ত্বেও বিপুলসংখ্যক রোহিঙ্গাকে এ দেশে আশ্রয় দিয়েছেন। তাদের মৌলিক চাহিদা পূরণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মানবাধিকার রক্ষায় শেখ হাসিনা এখন সারাবিশ্বের রোল মডেল।
তিনি বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠা করার কথা থাকলেও জাতিসংঘের সর্বজনীন ঘোষণাপত্র আজ এক টুকরো কাগুজে দলিল ছাড়া আর তেমন কিছু নয় বলেই বিবেচিত হচ্ছে। জাতিসংঘকে মানবাধিকার নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ড. বশির আহমেদ ও ড. মমতাজউদ্দিন মেহেদী, সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট আবদুন নূর দুলাল, ব্লাস্ট এর প্যানেল আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সুপ্রিম কোর্ট সংগঠনের সাধারণ সম্পাদক ও ডেপুটি এটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জেসমিন সুলতানা।
এসময় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুরাইয়া বেগম, অ্যাডভোকেট শাহ আলম ইকবাল, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, অ্যাডভোকেট আবদুল্লাহ হারুন রাসেল, অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম আকাশ, অ্যাডভোকেট মো. জগলুল কবির, অ্যাডভোকেট মো. আয়ুবুর রহমান, অ্যাডভোকেট সিরাজুল হক স্বপন, অ্যাডভোকেট মো. এনামুল হক এনাম ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা প্রমুখ।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়