শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিনোদন | ব্রেকিং নিউজ | রাজনীতি » নায়িকা মৌসুমীর বাসায় ছাত্রলীগ নেতাদের আড্ডা
প্রথম পাতা » বিনোদন | ব্রেকিং নিউজ | রাজনীতি » নায়িকা মৌসুমীর বাসায় ছাত্রলীগ নেতাদের আড্ডা
৫৬৪ বার পঠিত
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নায়িকা মৌসুমীর বাসায় ছাত্রলীগ নেতাদের আড্ডা

---পক্ষকাল সংবাদ-

চিত্রনায়িকা মৌসুমীর বাসায় আনন্দ আড্ডায় যোগ দেন ছাত্রলীগ নেতারা। তারই কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মৌসুমীকে দেখা গিয়েছে ছবিতে। সেই ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়ক ওমর সানী। ছবি দিয়ে তিনি লিখেছেন, মৌসুমীর আমন্ত্রণে ‘সব সময় বলি, মেহমানদারী করা খুব পছন্দ করি। মৌসুমীর আমন্ত্রণে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অনেক নেতৃবৃন্দ ভাই ও বোনেরা, এবং সাথে ছিলেন উত্তরের কাদের খান, সাবেক কমিশনার মিরপুর ৬ লায়ন দিলওয়ার ও মিজান।’

জানা গেছে, বুধবার রাতে মৌসুমীর আমন্ত্রণে তাদের বাসায় হাজির হন ছাত্রলীগ নেতারা। এ আড্ডা প্রসঙ্গে নায়িকা মৌসুমী বলেন, ‘এমন আনন্দ-আড্ডা আমার সব সময় ভালো লাগে। যে কারণে এমন আয়োজন করতে চেষ্টা করি। আনন্দ করার জন্য কোনো উপলক্ষ প্রয়োজন হয় না, বরং সবাই একসঙ্গে হলেই আনন্দ হয়।’ ওমর সানী বলেন, ‘মৌসুমী যেহেতু আওয়ামী লীগ করে, সে জন্যই ছাত্রলীগের নেতা-নেত্রী ভাইবোনদের নিয়ে বাসায় দাওয়াত করা হয়েছিল। রাতে আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি, খাওয়া-দাওয়া করেছি, আনন্দ করেছি। সবাই মিলে গল্পগুজব করেছি। সবাইকে নিয়ে আনন্দ করাটাই ছিল উদ্দেশ্য।’ ঢালিউডের সফল ও সুখী তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। এরই মধ্যে তারা সংসারজীবনের দুই যুগ পূর্ণ করেছেন। ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন একসময়ের পর্দা কাঁপানো উজ্জ্বলতম এ দুই তারকা।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)