সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » » ভারতীয় অস্ত্র কিনতে বাংলাদেশকে নয়া দিল্লির ৫০০ মিলিয়ন ডলার ঋণ
ভারতীয় অস্ত্র কিনতে বাংলাদেশকে নয়া দিল্লির ৫০০ মিলিয়ন ডলার ঋণ
পক্ষকাল ডেস্ক -![]()
বাংলাদেশ যেন ভারতের কাছ থেকে অস্ত্র কিনে সে জন্য নয়া দিল্লি ঢাকাকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে। ভারতীয় টিভি চ্যানেল জি নিউজ এ কথা জানায়।
ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করে বাংলাদেশ তার সামরিক অস্ত্র ভাণ্ডারে বৈচিত্র আনতে চাচ্ছে। বর্তমানে দেশটির ৯০ শতাংশ সামরিক সরঞ্জাম চীনের কাছ থেকে নেয়া। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে সংঘাতের আশংকায় বাংলাদেশ ওই কৌশল নিয়েছে বলে উল্লেখ করা হয়। মিয়ানমারকে সমর্থন দিচ্ছে চীন।
বাংলাদেশ ভারতীয় অস্ত্র কিনলে তা হবে ভারতের জন্য একটি কৌশলগত অর্জন। এই অঞ্চলের সমুদ্রে চীনের প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বেগের রয়েছে ভারত।
এই উদ্যোগের আওতায় ভারত যুদ্ধজাহাজ নির্মাণের জন্য প্রযুক্তি স্থানান্তর করবে। এই লক্ষ্য অর্জনে ভারতের রাষ্ট্রায়ত্ব গার্ডেন রিচ শিপ বিল্ডার্স বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
ভারত গত কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সামুদ্রিক সম্পর্ক রয়েছে।
চীন বাংলাদেশের কৌশলগত অংশীদার এবং সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। গত আট বছরে চীন থেকে ১.৮ বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে বাংলাদেশ।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ