সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল
খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল
![]()
পক্ষকাল সংবাদ-
দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
সোমবার সকাল ১০টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইডের সামনে থেকে মিছিলটি বের হয় এবং লাজ ফার্মা হয়ে আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ক্রমান্বয়ে চরম অবনতির দিকে যাচ্ছে। তাকে চিকিৎসা দেওয়ার নামে নানা টালবাহানা ও জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, জনগণের দাবি উপেক্ষা করে খালেদা জিয়াকে কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটা সত্ত্বেও সরকারের লোকেরা খালেদা জিয়া সুস্থ আছেন বলে তোতাপাখির মতো সরকারের শেখানো বুলি আওড়ে যাচ্ছেন।
বিক্ষোভ মিছিলে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতা কামরুজ্জামান জুয়েলসহ ধানমণ্ডি ও কলাবাগান থানার বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।




ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার