শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কালীগঞ্জ উপজেলা আ’লীগের নবনির্বাচিত কমিটির
প্রথম পাতা » » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কালীগঞ্জ উপজেলা আ’লীগের নবনির্বাচিত কমিটির
৫৫৩ বার পঠিত
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কালীগঞ্জ উপজেলা আ’লীগের নবনির্বাচিত কমিটির

---তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধি ঃ
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি ও সাধারন
সম্পাদক আবু বকর চৌধুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডি বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাসভবনে তার
প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে বুধবার সকাল ১১টায় সভাপতি ও সম্পাদক
দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের আত্মার
মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে বারোটায় সভাপতি ও সম্পাদক দলীয়
নেতাকর্মীদের নিয়ে বনানী কবরস্থানে গিয়ে শহীদ ময়েজউদ্দিন ও বিলকিস ময়েজউদ্দিনের কবরে পুষ্প
অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান,
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, উপজেলা পরিষদের
চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা পরিষদের সদস্য তাসলিমা রহমান লাভলী,
জামালপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টার ও গাজী সারোয়ার হোসেন,
মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, তুমলিয়া ইউনিয়ন আওয়ামী
লীগের সভাপতি কাজী সালাউদ্দিন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন,
সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারনরশিদ টিপুসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)