শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » যুবলীগের সংঘর্ষের মধ্যে পড়ে পিটুনি খেলেন ইঞ্জিনিয়ার
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » যুবলীগের সংঘর্ষের মধ্যে পড়ে পিটুনি খেলেন ইঞ্জিনিয়ার
৫২৭ বার পঠিত
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুবলীগের সংঘর্ষের মধ্যে পড়ে পিটুনি খেলেন ইঞ্জিনিয়ার

---

পক্ষকাল সংবাদ-

পাবনার ঈশ্বরদীতে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে মারধরের শিকার হয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মাসুদ রানা (৩০)। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

গতকাল ২৫ নভেম্বর, সোমবার রাতে ঈশ্বরদী শহরের পশ্চিম দিকের ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদী শহরের ওভারব্রিজ এলাকায় গতকাল রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা। এসময় সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মাসুদ রানা।

তখন লাঠিসোটা হাতে আসা কয়েকজন যুবক তাকে ধাওয়া করলে তিনি আতঙ্কে দৌড় দেন। এসময় হামলাকারীদের একজন তার পায়ে আঘাত করলে পড়ে যান মাসুদ রানা। এসময় যুবলীগ নেতাকর্মীরা বেধড়ক মারধর করে তাকে।

পথচারীরা গুরুতর অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কাবেরী শাহ জানান, মাসুদ রানার মাথা, ঘাড়, মুখ, হাত ও পায়ে আঘাতের চিহ্ন আছে। তার পুরো শরীরে কালশিটে রক্তাক্ত দাগ রয়েছে।

এ ছাড়া মাসুদ রানার বেশ রক্তক্ষরণও হওয়ায় তার সুস্থ হতে সময় লাগবে বলেও জানান এ চিকিৎসক।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)