পদ্মাসেতুর ১৭তম স্প্যান বসছে আজ
![]()
পক্ষকাল সংবাদ-
সবকিছু ঠিক থাকলে ও আবহাওয়া অনুকূলে থাকলে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বসানো হবে পদ্মাসেতুর ১৭তম স্প্যান। ৩ হাজার ১৪০ টন ওজন ক্ষমতাসম্পন্ন ১৫০ মিটার দৈর্ঘ্যরে এ স্প্যানটিকে নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান-ই’ সকালে খুঁটির উদ্দেশে রওনা হয়েছে। স্প্যানটি দু’টি খুঁটির ওপর বসানোর পর পদ্মাসেতুর মূল অবকাঠামো ২৫৫০ মিটার বা দেড় কিলোমিটার অতিক্রম করবে বলে প্রকল্পের একাধিক প্রকৌশলী নিশ্চিত করেছেন।
দায়িত্বশীল প্রকৌশলীরা জানিয়েছেন, মঙ্গলবার (২৬ নভেম্বর) জাজিরা প্রান্তের ২২ ও ২৩ নম্বর খুঁটির ওপর বসানো হবে ৪’ডি নম্বরের ১৭ তম স্প্যান। দায়িত্বশীল প্রকৌশলীরা আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মাসেতু প্রকল্পের কর্মযজ্ঞ। তাই ১৭ তম স্প্যানটি মঙ্গলবার (২৬ নভেম্বর) বসানো হয়ে গেলে আগামী ৪ অথবা ৫ ডিসেম্বর ১৭ ও ১৮ নম্বর খুঁটির ওপর ১৮ তম স্প্যান স্থাপনের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। পদ্মা মূল সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ অ্যান্ড কোম্পানি সেতু বিভাগকে এভাবেই তাদের কর্মকাণ্ডের তথ্য জানিয়েছে।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ