শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘গোলাপী টেস্ট’ দেখতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘গোলাপী টেস্ট’ দেখতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী
৫৪৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘গোলাপী টেস্ট’ দেখতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

---

পক্ষকাল সংবাদ-

ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে শুক্রবার সকালে কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গোলাপী বলের দিন-রাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচটি দেখতে যাচ্ছেন তিনি। এর আগে ২২-২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট ম্যাচটি দেখার জন্য ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান শুক্রবার সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করে সকাল ১০টা ২৫ মিনিটে (ভারতীয় সময়) কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে কলকাতাল হোটেল তাজে যাবেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত সফরকালে সেখানেই অবস্থান করবেন তিনি। পরে বেলা সাড়ে ১২টার দিকে (স্থানীয় সময়) ইডেন গার্ডেন স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ-ভারতের মধ্যেকার টেস্ট ম্যাচটির প্রথম সেশন স্টেডিয়ামে বসে উপভোগের পর আবার হোটেলে ফিরে যাবেন শেখ হাসিনা। প্রথম দিনের খেলা শেষে সন্ধ্যায় আবারও ইডেনের মাঠে ফিরে আসবেন তিনি। সেখানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

পরে কলকাতায় একদিনের সংক্ষিপ্ত সফর শেষ করে নেতাজী সুভাষ চন্দ্র বোস বিমানবন্দর থেকে রাত ১০টায় (ভারতীয় সময়) দেশের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে উঠবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত সাড়ে ১১টার দিকে (বাংলাদেশ সময়) তার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, পূর্ব নির্ধারিত অন্যান্য ব্যস্ততার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় শেখ হাসিনার সঙ্গে যোগ দেবেন না। তবে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেয়া হবে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)