বুধবার, ২০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ইসরাইলি গুলিতে চোখ হারালেন ফিলিস্তিনি সাংবাদিক
ইসরাইলি গুলিতে চোখ হারালেন ফিলিস্তিনি সাংবাদিক
পক্ষকাল ডেস্ক-
ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক সাংবাদিকের চোখ হারানোর ঘটনা ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
শুক্রবার পশ্চিম তীরে একটি বিক্ষোভ কভারেজের সময় হানাদার বাহিনীর গুলিতে বাম চোখ হারান মোয়াজ আমারনা নামে ওই সাংবাদিক। ঘটনাটি ফিলিস্তিনসহ আরব দেশগুলোতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
সহকর্মীরা জানিয়েছেন, শুক্রবার পশ্চিম তীরের হেবরনের কাছে একটি বিক্ষোভ চলাকালীন ইসরাইলি বাহিনী ৩৫ বছর বয়সী আমারনাকে লক্ষ্য করে গুলি করে।
ইসরাইলের সীমান্ত পুলিশ দাবি করেছে, শুক্রবারের প্রতিবাদে সাংবাদিক আমারনাকে টার্গেট করা হয়নি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় ওই সাংবাদিক গুলিবিদ্ধ হন।
আমারনার পরিবার জানিয়েছে, জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা তাদের জানিয়েছে যে আমারনা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। গুলির কারণে তার চোখে ‘গুরুতর’ জখম হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ