শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » শ্রীপুরের মাওনা এলাকায় কমিউনিটি ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » শ্রীপুরের মাওনা এলাকায় কমিউনিটি ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন
৪০৯ বার পঠিত
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুরের মাওনা এলাকায় কমিউনিটি ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন

তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরের মাওনা ও পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের জন্য আধুনিক ব্যাংক সেবাকে
সহজলভ্য করতে রবিবার শ্রীপুরের মাওনা এলাকায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের
মাওনা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড.
মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।---
ব্যাংকের স্টেকহোল্ডার, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফিতা কেটে এবং নামফলক
উন্মোচন করে শাখার উদ্বোধন করেন। এর আগে তিনি ব্যাংকের কার্যালয়ে কেকও কাটেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ পুলিশ কল্যান ট্রাস্টের উদ্যোগে কমিউনিটি ব্যাংক গঠিত
হলেও পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারন জনগণও এর সুবিধা ভোগ করতে পারবেন।
কমিউনিটি ব্যাংক নি:সন্দেহে অত্র অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। সরকার
যেভাবে এটিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে অবশ্যই এটি অব্যাহত থাকবে।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
এডিশনাল ডিআইজি (প্রশাসন ও অপারেশন) ড. মো: মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের
ডিআইজি মো: হাবিবুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো:
আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, কমিউনিটি ব্যাংকের
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী, শিল্পপতি মো: আবদুল্লাহ জাবের,
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল
ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ সামসুল আলম প্রধান ।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)