অরুণাচল প্রদেশ ভারতের নয়, চীনের
![]()
পক্ষকাল ডেস্ক
বেইজিং: বহুল ঘটনাপ্রবল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ অরুণাচলকে নিজেদের ভূখন্ড হিসাবে দাবি করেছে চীন।
এক বিবৃতিতে বেইজিং বলেছে, চীন কখনোই অরুণাচল প্রদেশকে ভারতীয় ভূখণ্ড হিসেবে মানতে রাজি নয়। কারণ প্রকৃতপক্ষে এই অঞ্চলটি হচ্ছে দক্ষিণ তিব্বত।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক অরুণাচল সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেয় চীন।
বৃহস্পতিবার সাধারণ নাগরিক ও সেনাসদস্যদের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানকে আরও উৎসাহ দিতে অরুণাচল প্রদেশের তাওয়াং সফর করেন রাজনাথ সিং। সেখানে সামরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
পরদিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার এ সফরের প্রতিবাদ জানায় বেইজিং।
এর আগেও বেশ কয়েকবার ভারত কর্তৃপক্ষের অরুণাচল সফর নিয়ে আপত্তি জানিয়েছিল প্রতিবেশী চীন। সর্বশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদেশটি সফর নিয়েও বেইজিংয়ের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়।
বিতর্কিত অরুণাচল প্রদেশের সীমান্ত সমস্যা নিরসনে চীন এবং ভারত এখন পর্যন্ত মোট ২১ দফা বৈঠক করেছে। কেননা দেশ দুটির মধ্যে প্রায় তিনি হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ