শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » » ধর্ষণের পর অচেতন হলে কলার বাগানে রেখে যায় স্কুলছাত্রীকে
ধর্ষণের পর অচেতন হলে কলার বাগানে রেখে যায় স্কুলছাত্রীকে
![]()
পক্ষকাল ডেস্ক -
ঝিনাইদহের শৈলকুপায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে শৈলকুপা উপজেলার গাবলা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা স্কুলছাত্রীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতিতার পিতা জানান, রাত সাড়ে ৮ টার দিকে ওই ছাত্রী বাড়ির পাশে তার বাবা-মাকে ডাকতে যাচ্ছিল। বাড়ির বাইরে গেলে একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত আরও ৩ জনের সহযোগিতায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সেখান থেকে বাড়ির পাশের কলাবাগানে নিয়ে নির্যাতন করে ফেলে রেখে যায়।
পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাকে কলাবাগান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ