বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » তেলের ট্যাংকি ফেটে রংপুর এক্সপ্রেসে আগুন
তেলের ট্যাংকি ফেটে রংপুর এক্সপ্রেসে আগুন
পক্ষকাল ডেস্ক/বার্তা ২৪ - রেল মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম জানিয়েছেন, রংপুরগামী রংপুর এক্সপ্রেস সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন পার হওয়ার সময় তেলের ট্যাংকি ফেটে আগুন লাগে। এ সময়, ইঞ্জিন, খাবার গাড়ি ও এসি কেবিন পুড়ে যায়।
তিনি আরও জানান, ‘লাইনচ্যুত ট্রেন উদ্ধার করার জন্য রিলিজ ক্রেন ঈশ্বরদী থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। এক ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু হবে। ট্রেন চালু হতে ৩-৪ ঘণ্টা সময় লাগতে পারে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে রিলিজ ক্রেন ঈশ্বরদী থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর আগে দুপুর ২টা ১০ মিনিটে রংপুর এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে রেলের এডিজিআই, আরএস (অপারেশন) ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশে রওনা দিয়েছেন।
উল্লেখ্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করছেন।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা