শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আজ থেকে বাড়বে তাপমাত্রা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আজ থেকে বাড়বে তাপমাত্রা
৪২১ বার পঠিত
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ থেকে বাড়বে তাপমাত্রা

---

পক্ষকাল সংবাদ-

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে কমে যাওয়া তাপমাত্র আজ ১১ নভেম্বর, সোমবার থেকে আবারো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে তারা। ঘূর্ণিঝড়টির প্রভাবে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হওয়ায় তাপমাত্রা কমে যায়।

গতকাল ১০ নভেম্বর, রবিবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা বৃদ্ধির এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়, রবিবার সন্ধ্যা ৬টা পরবর্তী ৪৮ ঘণ্টা বা দুই দিনে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে। তার পরবর্তী ৫ দিনে সামান্য পরিবর্তন হতে পারে।

সোমবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

জানা গেছে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপে এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সোমবার সকাল সাড়ে ৯টায় নোয়াখালী-ফেনী অঞ্চলে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

রবিবার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশালে, ২৮৮ মিলিমিটার। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় এদিন বৃষ্টিপাত হয়েছে ১৮ মিলিমিটার, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)