শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১২ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » জামালপুর গুঠাইল বাজার ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ
প্রথম পাতা » জেলার খবর » জামালপুর গুঠাইল বাজার ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ
৭২০ বার পঠিত
সোমবার, ১২ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামালপুর গুঠাইল বাজার ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

---মোরাদুজ্জামান, জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার ইসলামপুরের গুঠাইল বাজারের ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার এ কর্মসূচী পালন করা হয়। ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এবিএম কবীর সিদ্দিক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, অবসর প্রাপ্ত শিক্ষক আঃ ছাত্তার (রাজা), নাফি করিম, আজমউদৌল্লাহ পাহলোয়ান, শহিদুল ইসলাম শাহিদ, কামরুজ্জামান চান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা করিম সুজন, সিনিয়র সহসভাপতি রহমতউল্লাহ রঞ্জু. যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমির, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মিষ্টার। আলোচনা সভা শেষে তিনশত কম্বল বিতরণ করেন।

ইসলামপুরে বিএনপি‘র শান্তিপূর্ণ অবরোধ পালিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে বর্তমান সরকারের পতন ঘটানো,লুট ধর্ষণ খুন,রাহাজানী,নেতাকর্মীদের উপর নির্যাতন ও জেল জুলুম বন্ধের দাবীতে সারা বাংলাদেশের কর্মসূচীর অংশ হিসাবে ইসলামপুরে শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হয়েছে। গতকাল শনিবার পৌর বিএনপি‘র দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা গেট সংলগ্ন দলীয় কার্যালয়ে এসে এক পথসভায় মিলিত হয়। পৌর বিএনপি‘র সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি‘র সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,আওয়াল খান লোহানী,রেজাউল করিম ঢালী, গাইবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হাসান কবীর মঞ্জিল, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুদুজ্জামান লুলু, সেচ্ছাসেবক দল আহবায়ক ইর্শেদ শেখ,উপজেলা ছাত্রদল সভাপতি নাজিম হোসেন নোমান প্রমুখ। অন্যান্যর মাঝে বাবলূ মন্ডল,হাফিজুর রহমান যুবনেতা মোতাহার হোসেন টিটু, হেলাল শেখ,সাবেক ছাত্রনেতা আলিনুর ইসলাম, আতিকুর রহমান সুজনসহ বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ ২০দলীয় জোটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সকল নেতাকর্মীদের মুক্তির আন্দোলন,সহ বর্তমান সরকারকে মসনদ চ্যুত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকার আহবান জানান।



এ পাতার আরও খবর

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)