শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » ৭ নভেম্বর বাসদ-এর প্রতিষ্ঠা বার্ষিকী ও রুশ বিপ্লব বার্ষিকী
প্রথম পাতা » রাজনীতি » ৭ নভেম্বর বাসদ-এর প্রতিষ্ঠা বার্ষিকী ও রুশ বিপ্লব বার্ষিকী
৪০২ বার পঠিত
বুধবার, ৬ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭ নভেম্বর বাসদ-এর প্রতিষ্ঠা বার্ষিকী ও রুশ বিপ্লব বার্ষিকী

---
পক্ষকাল সংবাদ-
আগামীকাল ৭ নভেম্বর ২০১৯ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং রাশিয়ার মহান সমাজতান্ত্রিক বিপ্লবের ১০২তম বার্ষিকী। এ উপলক্ষে বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে দেশবাসীকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে তিনি সংগঠনের সকল শাখাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য আহ্বান জানান।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, আজ থেকে ৩৯ বছর আগে ১৯৮০ সালের ৭ নভেম্বর বাংলাদেশের শোষিত মেহনতি মানুষের শোষণমুক্তির লক্ষ্যে বাসদ-এর আত্মপ্রকাশ ঘটেছিল। বাসদ প্রতিষ্ঠা করার পর থেকে শোষণমূলক ব্যবস্থা উচ্ছেদ করে সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আমাদের লড়াই অব্যাহত রেখেছি। মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, দেশের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন প্রতিরোধ, অপসংস্কৃতি অশ্লীলতার বিরুদ্ধে লড়াই, শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষকের পণ্যের ন্যায্য দাম প্রাপ্তি, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সা¤্রাজ্যবাদী আগ্রাসন লুণ্ঠনের বিরুদ্ধে সোচ্চার থেকে আমরা আমাদের সংগ্রাম পরিচালনা করছি। এই সংগ্রামে আমরা অতীতে দেশের সচেতন মানুষের সমর্থন ও সহযোগিতা পেয়েছি, ভবিষ্যতেও সে সহযোগিতা চাই। আমাদের মিলিত সংগ্রামের আঘাতে শোষণের অবসান আমরা ঘটাবোই।
বিবৃতিতে তিনি সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক সংগ্রাম, শোষণমুক্তির সংগ্রাম জোরদার করার আহ্বান জানান এবং দুর্বৃত্তায়িত অধ:পতিত বুর্জোয়া রাজনীতি ও দুর্বৃত্তদের কবল থেকে রাজনৈতিক ক্ষমতা উদ্ধার ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি
বাসদ-এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং রাশিয়ার মহান সমাজতান্ত্রিক বিপ্লবের ১০২তম বার্ষিকী উপলক্ষে আগামীকাল ৭ নভেম্বর ভোরে কেন্দ্রীয় ও সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সারাদেশে সভা-সমাবেশ-আলোচনা সভা-মিছিল ইত্যাদি নানা কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আগামী ৮ নভেম্বর ২০১৮ বিকেল সাড়ে তিনটায় বি এম এ মিলনায়তনে বাসদ এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১০২তম রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে ‘অক্টোবর বিপ্লবের শিক্ষা : বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও বামপন্থীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এর সভাপতিত্বে অনিুষ্ঠত আলোচনা সভায় আলোচনা করবেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি; কমরেড টিপু বিশ্বাস, প্রধান সমন্বয়ক, জাতীয় গণফ্রন্ট; কমরেড সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি; কমরেড জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন, কমরেড মোশাররফ হোসেন নান্নু, সাধারণ সম্পাদক, ইউনাইটেড কমিউনিস্ট লীগ; কমরেড ডা. ফয়জুল হাকিম লালা, সম্পাদক, জাতীয় মুক্তি কাউন্সিল; কমরেড বজলুর রশীদ ফিরোজ ও কমরেড রাজেকুজ্জামান রতন, সদস্য, কেন্দ্রীয় কমিটি,



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)