হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
।
হবিগঞ্জ প্রতিনিধি।
হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের কাজী সিদ্দিক আলীর ছেলে কাজী সোহেল মিয়া (২৮) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা আব্দুল হক(৫৫) । আহতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আব্দুল হকের মেয়ে তানিয়া আক্তার (২০), চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী গ্রামের মেমরাজ চাঁন (৬০) ও হবিগঞ্জ সদর উপজেলার বিরামচর গ্রামের হামিদা বাণু (৭০)। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল বাজার থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় যাচ্ছিল। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এজাজুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা