জনগণকে রাজপথে নামার আহ্বান খালেদার
পক্ষকাল প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘অবৈধ সরকারের বিরুদ্ধে যে গণতান্ত্রিক আন্দোলন চলছে তা সফল না হওয়া পর্যন্ত চলবে। এ আন্দোলন সফল করতেই হবে। এ ছাড়া কোনো বিকল্প নেই।’ দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জনগণকে রাজপথে নামারও আহ্বান জানান তিনি।খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে সোমবার বিকেল পৌনে ৩টায় সাংবাদিকদের এ সব কথা জানান ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এর আগে ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
ফরিদা ইয়াসমিন বলেছেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আগের চেয়ে অনেকটা সুস্থ। মহানগর মহিলা দলের পক্ষ থেকে আমরা তাকে একনজর দেখার জন্য অস্থির ছিলাম।’
মহিলা দলের পক্ষ থেকে তারা বিভিন্ন ধরনের ফল, শুকনা খাবার ও রান্না করা খাবার খালেদা জিয়ার জন্য নিয়ে যান।
দুপুর ১২টা ৫ মিনিটে পুলিশের অনুমতি নিয়ে তারা ভেতরে প্রবেশ করেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন- মিলি জাকারিয়া, রেহানা আক্তার, রিতা আলী, রোকেয়া সুলতানা, আতিকা খন্দকার, তাহমিনা শাহিন, নিলুফা ইয়াসমিন নিলু।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ