শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১২ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » রেলের নিরাপত্তায় ১০৪১ পয়েন্টে নামছে ৮৩২৮ আনসার
প্রথম পাতা » » রেলের নিরাপত্তায় ১০৪১ পয়েন্টে নামছে ৮৩২৮ আনসার
৪১৭ বার পঠিত
সোমবার, ১২ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেলের নিরাপত্তায় ১০৪১ পয়েন্টে নামছে ৮৩২৮ আনসার

---পক্ষকাল প্রতিবেদক : ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধে রেল যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ও রেলপথের নাশকতা ঠেকাতে সোমবার সন্ধ্যার মধ্যে নামছে আট হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারাদেশের ঝুঁকিপূর্ণ এক হাজার ৪১টি পয়েন্ট রয়েছে। প্রতি পয়েন্টে আটজন করে আট হাজার ৩২৮ জন আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্য কাজ করবেন।

রেল স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, যাত্রী, মালামাল পরিবহনে নিরাপত্তা ও স্বাভাবিক রেল যোগাযোগ অব্যাহত রাখতে রেলভবনে রবিবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় আনসার-ভিডিপি নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার থেকে আনসার নামছে।

বর্তমানে সারাদেশে বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে। বিভিন্ন স্থানে রেলের স্থাপনায় নাশকতা চালানোর খবর পাওয়া যাচ্ছে।

রেলপথ মন্ত্রী মুজিবুল হক রবিবার সভার পর সাংবাদিকদের জানিয়েছিলেন, যত রকম ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হোক, যত ক্রাইসিসই আসুক সব ট্রেন নিয়মিত চলবে।

বাংলাদেশ রেলওয়ের মোট ৩৩৪টি ট্রেন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেছিলেন, অবরোধে একটি ট্রেনও বন্ধ হয়নি। সবগুলো ট্রেন নিয়মিত চলছে।

রেল মন্ত্রণালয় থেকে জানা গেছে, দেশে দুই হাজার ৮৭৭ কিলোমিটার রেললাইন রয়েছে। গত বছরও ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে সহিংসতার সময় রেলের নিরাপত্তায় আট হাজারের কিছু বেশি আনসার-ভিডিপি মোতায়েন করা হয়েছিল।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)