শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » বিনা টিকিটে ভ্রমণ : ভৈরবে একদিনে ৬১৮ ট্রেনযাত্রীর জরিমানা
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » বিনা টিকিটে ভ্রমণ : ভৈরবে একদিনে ৬১৮ ট্রেনযাত্রীর জরিমানা
৪৪১ বার পঠিত
রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিনা টিকিটে ভ্রমণ : ভৈরবে একদিনে ৬১৮ ট্রেনযাত্রীর জরিমানা

---

পক্ষকাল নিউজ

বিনা টিকিটে ট্রেনে চড়ে কিশোরগঞ্জের ভৈরববাজার রেলওয়ে জংশন স্টেশনে ৬১৮ জন যাত্রী জরিমানা গুনেছেন। গতকাল ২৬ অক্টোবর, শনিবার দিনভর এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় উপরোক্ত যাত্রীদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ আদায় করা হয় ১ লাখ ২০ হাজার ৫১৫ টাকা।


রেলওয়ে সূত্রে জানা গেছে, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ রোধ করতে ভৈরববাজার রেলওয়ে স্টেশনে দিনভর অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পূর্বাঞ্চল) এস এম মুরাদ হোসেন অভিযানে নেতৃত্ব দেন। 



 

অভিযানকালে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জ, ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী ১২টি আন্তঃনগর ও বিভিন্ন মেইল ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী ৬১৮ জন যাত্রীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার ৫১৫ টাকা ভাড়া ও জরিমানা বাবদ আদায় করা হয়। 


অভিযানে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান, ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাসসহ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং রেলওয়ে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)