শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৫ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শনিবার বৈঠকে বসছেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শনিবার বৈঠকে বসছেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি
৪২৬ বার পঠিত
শনিবার, ৫ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শনিবার বৈঠকে বসছেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

------পক্ষকাল ডেস্ক-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শনিবার (৫ আক্টোবর) বৈঠকের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ভারত সফর। এদিন কয়েকটি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি পৌঁছালেও প্রথম দু’দিন ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত ভারত ইকোনোমিক সামিটে অংশ গ্রহণ করেছিলেন।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল তাজমানসিং রোডের হোটেল তাজমহলে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এরপর তিনি যাবেন হায়দ্রাবাদ হাউসে। সেখানে বেলা সাড়ে ১১টায় ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুর ১টায় ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যাহ্নভোজ শেষে হায়দ্রাবাদ হাউসের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন ভারতের রাষ্ট্রপতি ভবনে। সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বিকেল সাড়ে ৪টায় বৈঠক করবেন। দিনের শেষ কর্মসূচি বিকেল সাড়ে ৫টায় ঠাকুর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। তবে ভেন্যু এখনো জানা যায়নি। সেখানে প্রধানমন্ত্রীকে ঠাকুর শান্তি পুরস্কার দেওয়ার কথা রয়েছে।
পরদিন অর্থাৎ সফরের শেষ দিন ৬ অক্টোবর সকাল ৯টায় প্রধানমন্ত্রীর আবাসস্থল তাজমহলে দেখা করবেনন শ্যাম বেনেগাল, এরপর দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।
এর মধ্য দিয়ে শেষ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর।
আরো পড়ুন



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)