কালীগঞ্জে দোকানের ভেতর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
![]()
তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধি ঃ
গাজীপুরের কালীগঞ্জে মো.মোসলেহ উদ্দিন সরকার(৬৫) নামের এক চা বিক্রেতার রহস্য জনক ভাবে গলায় রশি পেচাঁনো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া নতুন বাজারে একটি দোকানের ভিতরে। নিহত ওই চা দোকানদার উত্তর খৈকড়া গ্রামের মৃত আঃ বারেক সরকারের ছেলে। সে পাচঁ সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত প্রায় ১৪-১৫ বছর যাবত সে বক্তারপুর নতুন বাজার নাসির উদ্দিন ভূইয়ার মার্কেটে তার ছোট ভাই বাবুল সরকারের সাথে চা-পানের দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। প্রতিদিনের ন্যায় গত শুক্রবারও ব্যবসা-বাণিজ্য শেষ করে রাতে তার দোকানেই ঘুমিয়ে থাকে। পরে শনিবার সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে দোকানের কাস্টমার এসে দোকান খোলা না পেয়ে তাকে (দোকানদার) কে ডাকা-ডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে লোকজন দোকানে ঢুকে গলায় রশি দিয়ে দোকানের আড়াঁর সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে পুলিশে খবর দিলে থানার উপ-পরিদর্শক মো. নেছারউদ্দিন তার সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় নেতৃবৃন্দ, জন প্রতিনিধি ও নিহতের পরিবারের অনুরোধে লাশের ময়না তদন্ত ছাড়াই তার পরিবারের নিকট হস্তান্তর করে কালীগঞ্জ থানা পুলিশ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান, নিহতের পরিবারের লোকজনের কোনো আপত্তি না থাকায় তাদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা