শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২২ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » রাজনীতি » লতিফের ফাঁসির দাবিতে রোডমার্চ
প্রথম পাতা » রাজনীতি » লতিফের ফাঁসির দাবিতে রোডমার্চ
৫৭৫ বার পঠিত
সোমবার, ২২ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লতিফের ফাঁসির দাবিতে রোডমার্চ

---পক্ষকাল প্রতিবেদক :

লতিফ সিদ্দিকীসহ ধর্মদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান পাসের দাবিতে ২৩-২৪ ডিসেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে রোডমার্চ করবে চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মঙ্গলবার সকাল ৮টায় ৩০০টি মাইক্রোবাস নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেবে রোডমার্চের গাড়িবহর।

রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম।

মুফতি রেজাউল করীম বলেন, লতিফ সিদ্দিকী একজন স্বঘোষিত নাস্তিক-ধর্মদ্রোহী। এর আগেও কেউ কেউ ধর্মদ্রোহীর ঘোষণা দিয়েছে। ধর্মদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান পাস করে লতিফকে ফাঁসিতে ঝোলাতে হবে। ৯২ ভাগ মুসলমানের দেশে সরকার যদি এ দাবি না মানে, তাহলে বুঝব এ সরকার মুসলমানদের সরকার নয়, তারা নাস্তিকদের সরকার।

ইসলামী আন্দোলনের কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে রোডমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে রওনা দেবে। পথে আব্দুল্লাহপুর, আশুলিয়া, গাজীপুরের চন্দ্রা, টাঙ্গাইলের এলেঙ্গা ও সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। রাতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বগুড়ায় রাত্রিযাপন শেষে পরদিন বুধবার রংপুরের উদ্দেশে রওনা দেবে রোডমার্ডের গাড়িবহর। পথে পীরগঞ্জ ও মিঠাপুকুরে পথসভা এবং বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জনসভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, চরমোনাই পীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, ঢাকা মহানগর সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম, সহকারী প্রচার সম্পাদক আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)