শিরোনাম:
ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খেলাধুলা » রাকিতিচ-বুসকেতসের গোলে বার্সার দুর্দান্ত জয়
প্রথম পাতা » খেলাধুলা » রাকিতিচ-বুসকেতসের গোলে বার্সার দুর্দান্ত জয়
৩৯৫ বার পঠিত
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাকিতিচ-বুসকেতসের গোলে বার্সার দুর্দান্ত জয়

পক্ষকাল সংবাদ-

ইনজুরির কারণে দলের প্রধান অস্ত্র লিওনেল মেসি মাঠের বাইরে থাকলেও নাপোলির বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার রাতে হার্ড রক স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। বার্সেলোনার পক্ষে গোল দুটি করেন ইভান রাকিটিচ ও সার্জিও বুসকেটস।

ম্যাচের ৩৮ মিনিটেই বুসকেতসের গোলে এগিয়ে যায় বার্সা। তবে বেশি সময় নিজেদের এগিয়ে যাওয়া ধরে রাখতে পারেনি। ৪২ মিনিটে স্যামুয়েল উমতিতির গোলে সমতায় ফেরে নাপোলি। প্রথমার্ধের অনেকটাই সমানে সমান লড়াই করে দুই দল। বিরতীতে থেকে ফিরে লড়াই আরও জমিয়ে তোলে বার্সা-নাপোলি। তবে ম্যাচের ৭৯ মিনিটে রাকিতিচের গোলে আবারও এগিয়ে যায় বার্সা। যা আর বাকি সময়ে পরিশোধ করতে পারেনি নাপোলি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

এটি বার্সেলনার টানা চতুর্থ জয়। আগামী ১১ আগস্ট আবারও নাপোলির বিপক্ষে মাঠে নামবে বার্সা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)