মঙ্গলবার, ৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | তথ্য-প্রযুক্তি | ব্রেকিং নিউজ » এখন থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোট অচল করে দিলেই খেল দেখা যাবে!
এখন থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোট অচল করে দিলেই খেল দেখা যাবে!
পক্ষকাল সংবাদ-
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভয়ে অনেকেই বাসা বাড়ি থেকে টাকা সরিয়ে ফেলছে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক ও বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতের আলোচিত সাবেক ম্যাজিস্ট্রেট বানসুরি এম ইউসুফ।
সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা জানান। পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-
‘দুইদিন আগে এক কর্মকর্তা বড়ভাই ফোন করে কইলেন, ইউসুফ তুমি এগুলান কি শুরু করছো? মানুষের বাড়িতে হানা দিচ্ছো। তোমার ভাবীতো ভয়ে রাতে ঘুমায় না।
আমি কইলাম, ভাই আপ্নে (আপনি) হুদাই ভাবীর উপর দিয়া চালাইয়া দিলেন। ঘুমতো আপনার হয়না।
গতকাল খবর পাইলাম, অনেকেই বাসা বাড়ি থেকে টাকা সরিয়ে ফেলতেছে। দূর সম্পর্কের আত্মীয় স্বজনের কাছে টাকার বস্তা লুকাইতেছে দুদকের ভয়ে।
ব্যাংকে টাকা রাখেনা, কারণ এখন ডিজিটাল ব্যাংকিং যুগে ব্যাংকে অবৈধ টাকা রাখা আর জেলে গিয়া রাত্রিযাপন করা একই কথা।
তো, আপনাদের যাদের কাছে দুর্নীতিবাজরা অবৈধ টাকা জমা রাখতেছে, তাদের একটা ভালো বুদ্ধি দেই..
ভুলেও এই টাকা আর ফেরত দেবেন না। টাকার জন্য কখনও প্রেশার দিলেই বলবেন, দুদককে খবর দিয়া দেবো।’
স্ট্যাটাসের নিচে কমেন্টস বক্সে তিনি লিখেন, ঠিক এই মুহুর্তে বর্তমানের এক হাজার এবং পাঁচশ টাকার নোট অচল ঘোষণা করা হলে, একটা খেইল দেখা যেত!




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে