মঙ্গলবার, ৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারত যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুধবার দুই দেশের বৈঠক
ভারত যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুধবার দুই দেশের বৈঠক
পক্ষকাল সংবাদ-
বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠক আগামীকাল বুধবার (৭ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দিতে রওনা দিবেন আজ।
মঙ্গলবার (৬ আগস্ট) স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশ প্রতিনিধিদল।
দিল্লিতে অনুষ্ঠেয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে আন্তঃসীমান্ত নিরাপত্তা, সীমান্তে চোরাচালান ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তবে বৈঠক শেষে ৮ আগস্ট বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকটি গত বছরের অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত