শনিবার, ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » ট্রেনের বিভিন্ন ব্যবস্থাপনা দেখতে ভারত সফরে রেলমন্ত্রী
ট্রেনের বিভিন্ন ব্যবস্থাপনা দেখতে ভারত সফরে রেলমন্ত্রী
পক্ষকাল সংবাদ-
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন শনিবার বিকালে ভারতে গিয়েছেন। ভারত সরকারের রেলপথ মন্ত্রীর আমন্ত্রণে তিনি এ সফরে যান।
এ সফরে ৮ সদস্যের প্রতিনিধি দলে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আসাদুজ্জামান নূর এবং হীরা মোহাম্মাদ ইব্রাহিমসহ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি রয়েছেন।
প্রতিনিধি দলটি ভারতের রেলওয়ের বিদ্যমান ক্যাটারিং, টিকেটিং ব্যবস্থা, ট্রেনের অপারেশনসহ বিভিন্ন ব্যবস্থাপনা দেখবেন। ভারতের লাইন অব ক্রেডিটের অর্থায়নে চলমান প্রকল্পের বিষয় এবং ভারতের অনুদানে ১০টি ব্রডগেজ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ দ্রুত সরবরাহের বিষয়সহ একাধিক বিষয় নিয়ে ভারত সরকারের সঙ্গে প্রতিনিধি দলটি আলোচনা করবেন। আগামী ৮ আগস্ট বাংলাদেশের প্রতিনিধি দলটির দেশে আসার কথা আছে।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়