শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » ঈদের আগেই গাইবান্ধা–ঢাকা ট্রেন চলাচল স্বাভাবিক হবে: রেলমন্ত্রী
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » ঈদের আগেই গাইবান্ধা–ঢাকা ট্রেন চলাচল স্বাভাবিক হবে: রেলমন্ত্রী
৪২২ বার পঠিত
শুক্রবার, ২ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদের আগেই গাইবান্ধা–ঢাকা ট্রেন চলাচল স্বাভাবিক হবে: রেলমন্ত্রী

পক্ষকাল সংবাদ-

ঈদুল আজহার আগেই গাইবান্ধায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত সান্তাহার-লালমনিরহাট রুটের ত্রিমোহিনী ও বাদিয়াখালি এলাকায় রেলপথ পরিদর্শন করে শুক্রবার এ কথা জানিয়েছেন তিনি। রেলপথ দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন শেষে বাদিয়াখালি রেলস্টেশনে রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঈদের আগেই গাইবান্ধার ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার করে ঈদে ঘরমুখো মানুষের চলাচল স্বাভাবিক করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত ঠিকাদার নিয়োগ করে সংস্কার কাজ শুরু করা হয়েছে। নতুন করে প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে ৮ আগস্টের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার রাহাদ গাওহারী, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

গত ১৭ জুলাই সান্তাহার-লালমনিরহাট রুটের গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহিনী ও বাদিয়াখালি এলাকায় রেলপথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পানির চাপে রেলপথের মাটি ধসে ও পাথর ভেসে গিয়ে প্রায় এক হাজার ফুট রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে দীর্ঘদিন ধরে ঢাকার সঙ্গে গাইবান্ধার সরাসরি ট্রেন চলাচল বন্ধ আছে।

সান্তাহার-লালমনিরহাট রুটের রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে লালমনিরহাট ও দিনাজপুর থেকে ডাউন ট্রেনগুলো গাইবান্ধা স্টেশন পর্যন্ত চলাচল করছে। অন্যদিকে সান্তাহার জংশন থেকে বোনারপাড়া পর্যন্ত মেইল ও লোকাল ট্রেনগুলো চলাচল করছে। এ ছাড়া আন্তনগর লালমনি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেন দুটি পার্বতীপুর-সান্তাহার হয়ে ঢাকায় যাতায়াত করছে। এতে যাত্রী ও মালামাল পরিবহনে বিঘ্ন ঘটছে।

ঢাকার সঙ্গে গাইবান্ধার সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় স্থানীয় যাত্রীদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে গাইবান্ধার বোনারপাড়া-সান্তাহার রুটে বিশেষ শাটল ট্রেন চালু করা হয়েছে।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)