শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » এবার ভুয়া আইজিপি গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » এবার ভুয়া আইজিপি গ্রেফতার
৫২৬ বার পঠিত
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার ভুয়া আইজিপি গ্রেফতার

পক্ষকাল সংবাদ-
পুলিশের ভুয়া সিল-প্যাডে আইজিপি স্বাক্ষরিত চিঠি বিতরণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা আদায় করে আসছিলেন টিপু মিয়া। সম্প্রতি বেসরকারি সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের কাছে আইজিপি পরিচয়ে টাকা চেয়ে চিঠি পাঠান তিনি। বিষয়টি সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইজিপির কাছে জানালে এটি প্রতারণা বলে নিশ্চিত হন। এরপরই ডিবি পুলিশের কাছে ধরা পড়েন তিনি।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৩১ জুলাই) রাজধানীর পল্টন এলাকা থেকে প্রতারক টিপু মিয়াকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, ‘শিক্ষা জীবনে উচ্চ মাধ্যমিক ফেল টিপু মিয়া ওরফে মমিনুল হক (৩৫)। টিএম ট্রেডার্স নামের একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। প্রতিষ্ঠানের চিঠি আদান-প্রদানের সুযোগে এক অভিনব প্রতারণার কৌশল রপ্ত করেন। পরে চাকরি ছেড়ে পুরোদস্তর প্রতারক বনে যান। জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস সামনে রেখে ব্যানার, ফেস্টুন, লিফলেট ছাপানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে টাকা চেয়ে চিঠি পাঠাতেন তিনি। এ জন্য পুলিশের লোগো ও প্যাডে মহাপরিদর্শকসহ (আইজিপি) উচ্চপদস্থদের নাম ও স্বাক্ষর ব্যবহার করতেন।’

বাতেন আরও বলেন, প্রতারণার জন্য টিপু মিয়া আইজিপিসহ পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে আসছিলেন। পুলিশের লোগোসহ ভুয়া প্যাডে নিজেই কর্মকর্তাদের স্বাক্ষর করে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে টাকা চেয়ে চিঠি পাঠাতেন। পুলিশ সপ্তাহ, শোক দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে অংশীদারিত্বের ভিত্তিতে লিফলেট, ব্যানার, ফেস্টুন প্রকাশের জন্য বিভিন্ন অঙ্কের অর্থ হাতিয়ে নিতো। বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে ফোনে টাকা প্রদানের জন্য চাপ দিতো। টাকা দিতে রাজি না হলে হুমকি দিতেন তিনি।’

আব্দুল বাতেন বলেন, ‘টিপু মিয়ার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)