চিরিরবন্দরে ৩টি ট্রাকে আগুন
মো. জামাল উদ্দিন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: বিএনপি ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধে আজ শনিবার রাতে দিনাজপুরের চিরিরবন্দরে রংপুর-দিনাজপুর মহাসড়কের রাণীরবন্দরের অদূরে চিনির পুল নামক স্থানে ৩টি ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে অবরোধকারীরা।
ট্রাক ড্রাইভার আব্দুল্ল্যাহ ও বাবলু জানায়, রাত অনুমান আড়াইটায় আমরা বীরগঞ্জের ভাটায় কয়লা রেখে আসার পথে ১০ থেকে ১২জন অবরোধকারীরা গাছ কেটে রাস্তা অবরোধ করে এবং আমাদের ধাক্কা-পিটা করে গাড়ি থেকে নামিয়ে দেয়। তাদের হাতের বোতলে থাকা পেট্রোল দিয়ে বগুড়া মেট্রো-ট-০২-০৪৫৬, ঢাকা মেট্রো-ট-১৬-২২০৩ ও তেলবাহী কুড়িগ্রাম-ড-০৮-০০০১ এ তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকগুলোর সামনের অংশ সম্পূর্ণরুপে পুড়ে যায়।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা