শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » » সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা
প্রথম পাতা » » সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা
৫৬৭ বার পঠিত
রবিবার, ২৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা

সংবাদ ডেস্ক-
সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শুধু তাই নয়, ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও আইভি (ইন্ট্রাভেনাস) স্যালাইনও বিনামূল্যে সরবরাহ করা হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ‘এ মুহূর্তে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসাই অগ্রাধিকার দেয়া হচ্ছে। সরকারি হাসপাতালে সব ধরনের পরীক্ষার জন্য ইউজার ফি পরিশোধ করতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ওষুধপত্র ও পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করা হবে। এ জন্য হাসপাতালগুলোকে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়া হবে।’

তিনি বলেন, ‘এখন বছরের শুরুতে সরকারি হাসপাতালে অর্থের সংকট নেই। তারা ডেঙ্গু রোগীদের জন্য অতিরিক্ত টাকা খরচ করলে তা অতিরিক্ত বরাদ্দ দিয়ে সমন্বয় করা হবে।’

এদিকে বেসরকারি ছোটবড় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ডেঙ্গু এনএসওয়ান, আইজিজি, আইজিএম ও সিবিসির পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ডেঙ্গু পরীক্ষার জন্য-এনএসওয়ান সর্বোচ্চ ৫০০ টাকা, আইজিজি ও আইজিএম (দুটি একত্রে কিংবা একটি) সর্বোচ্চ ৫০০ ও সিবিসি সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ মূল্য তালিকা অনুযায়ী সব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এ ছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করতে হবে। পাশাপাশি সব হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যাসংখ্যা বাড়াতে হবে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)