শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
৬০৪ বার পঠিত
রবিবার, ২৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

পক্ষকাল সংবাদ-

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আমরা ভাটির দেশের লোক, যখন আমাদের প্রতিবেশী দেশের পাহাড় থেকে ঢল নামতে থাকে তখন আমাদের এখানে নদীর পাড়ে যারা বসত করেন তাদের ঘর-বাড়ি নদী ভাঙনের কারণে বিলীন হয়ে যায়। এছাড়া নদী ভাঙ্গন রোধে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

নদী ভাঙ্গন শুধু সরকারের পক্ষে বন্ধ করা সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি বলেন, নদী ভাঙ্গনের প্রধান কারণ হল অবৈধভাবে বালু উত্তোলন। তাই অসাধু বালু ব্যবসায়ীদের ব্যাপারে জনগণকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

তিনি রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের নজরদৌলত গ্রামে আয়োজিত এ সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ হলো যে সমস্ত এলাকায় নদী ভাঙন আছে সেখানে বিভিন্ন প্রকল্প নিয়ে ভাঙন রোধ করতে হবে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা ভাঙন রোধের চেষ্টা করছি। কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আজকে বলে গেলেই কালকে থেকে কাজ শুরু হবে না। শুরু না হওয়ার কারণে হলো একেক নদীর একেক গতিবিধি আছে। সব নদী এক ধরণের না। এজন্য আমাদেরকে সময় দিতে হবে।

পরে তিনি উপজেলার কেদারখোলা, বাইশমৌজা, চরলাপাং, সাহেবনগর ও মানিক নগরসহ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এছাড়া বড়িকান্দি হয়ে ধরাভাঙ্গা এমপি বাঁধ পর্যন্ত মেঘনা নদীর বামতীর সংরক্ষণ প্রস্তাবিত প্রকল্প এলাকাও তিনি পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)