শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা নিহত
প্রথম পাতা » জেলার খবর » প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা নিহত
৪৬৭ বার পঠিত
শনিবার, ১০ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা নিহত

---
পক্ষকাল প্রতিনিধি, নোয়াখালী: জেলার সেনবাগ উপজেলার নলদিয়া গ্রামে প্রেমিকের ছুরিকাঘাতে অর্চনা রানী দাস (২২) নামে এক প্রেমিকা নিহত হয়েছেন। এ ঘটনায় প্রেমিক রিপন চন্দ্র দাসকে (২৫) আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রেমিকার ঘরে এ হত্যার ঘটনা ঘটে। অর্চনা রানী দাস উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের রজনি সর্দার বাড়ির সুরেশ চন্দ্র দাসের মেয়ে। প্রেমিক রিপন চন্দ্র দাস একই গ্রামের রাখাল মেম্বারের বাড়ির তকন চন্দ্র দাসের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে নলদিয়া গ্রামের দিনমজুর সুরেশের মেয়ে অর্চনার সঙ্গে রিপনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। কয়েকদিন আগে অর্চনার পরিবার অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে। এতে রিপন ক্ষিপ্ত হয়ে ওঠেন। সকালে অর্চনা তাদের ঘরে সেলাই মেশিনে কাজ করছিলেন। এ সময় রিপন ঘরে ঢুকে তার অর্চনার বুকে ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে আহত নয়। পরে বাড়ির লোকজন অর্চনাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রেমিক রিপন ঘটনার পর অজ্ঞান হয়ে যান। বর্তমানে তিনি আটক রয়েছেন।

লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)