বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় ধর্ষণ মামলার আসামি আটক
বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় ধর্ষণ মামলার আসামি আটক
আমিনুর রহমান তুহিন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় ধর্ষণ মামলার আসামি কামরুল হাসান জয়কে (৩৩) আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (২৪/০৭/১৯)তারিখ বিকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।আটক কামরুল হাসান জয় কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ভারতে যাওয়ার জন্য সে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এ সময় তথ্য যাচাই করে দেখা যায় সে ধর্ষণ মামলার আসামি। পরে তাকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশে তুলে দেওয়া হয়।
বেনাপোল পোর্টথানার এএসআই শাহিন ফরহাদ জানান, তার নামে কিশোরগঞ্জের কুলিয়াচর থানায় ধর্ষণ মামলা রয়েছে। ওই থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে তাকে নেওয়ার জন্য।




ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান