শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » বাড়ছে চাপ- ঢামেকে ২৪ ঘণ্টায় ভর্তি ৯৯ জন ডেঙ্গু রোগী
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » বাড়ছে চাপ- ঢামেকে ২৪ ঘণ্টায় ভর্তি ৯৯ জন ডেঙ্গু রোগী
৪২৬ বার পঠিত
মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাড়ছে চাপ- ঢামেকে ২৪ ঘণ্টায় ভর্তি ৯৯ জন ডেঙ্গু রোগী

পক্ষকাল সংবাদ-

দিনের পর দিন রাজধানীতে বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ। শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে নারী-শিশুসহ ৯৯ জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

এ বছরের জুলাই পর্যন্ত ঢামেকে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ জন। যার মধ্যে ৯১১ জন ভর্তি হয়েছে গত ২২ দিনে। জুলাইয়ের ২২ দিনে এক লাফে এ সংখ্যা ৯১১ তে গিয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকরা বলছেন, এ বছরের জুলাইয়ের পরিস্থিতি অন্য যেকোনো বছরের তুলনায় ভয়াবহ।

এক ডেঙ্গু রোগী জানান, হঠাৎ গায়ে জ্বর, বমি বমি ভাব, আর চোখে অসহনীয় ব্যথা অনুভব করায় উদ্বিগ্ন হয়ে আসেন ঢামেক হাসপাতালে। সেখানে তাকে দেখে চিকিৎসক সঙ্গে সঙ্গে ভর্তির পরামর্শ দেন। টেস্টে ধরা পড়ে তার ডেঙ্গু জ্বর।

ঢামেক জানায়, সর্বশেষ সোমবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের নতুন ভবনের চার, পাঁচ, ছয়তলায় মেডিসিন বিভাগের ওয়ার্ডে ডেঙ্গু রোগীর সংখ্যা চোখে পড়ার মতো।

এ পর্যন্ত ঢামেকে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে চারজন। নতুন ভবনের মতো একই চিত্র ঢামেকের পুরাতন ভবনের শিশু বিভাগে। সেখানেও অধিকাংশ শিশু ডেঙ্গুতে আক্রান্ত।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৩৪৯ জন ঢামেকে ভর্তি রয়েছে। প্রতিদিনই অসংখ্য রোগী হাসপাতালের আউটডোরে আসছে। আমরা যাদের অবস্থা খারাপ মনে করছি, তাদের ভর্তি রাখছি। জুলাইয়ে ডেঙ্গু রোগে অতিরিক্ত রোগী ভর্তি হয়েছে, যা হাসপাতালের জন্য একটি বাড়তি চাপ। তবে আমরা আমাদের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)