শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ » ৯ মাসের মধ্যে বাবরি মসজিদের ধ্বংস মামলার রায়
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ » ৯ মাসের মধ্যে বাবরি মসজিদের ধ্বংস মামলার রায়
৬১১ বার পঠিত
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৯ মাসের মধ্যে বাবরি মসজিদের ধ্বংস মামলার রায়

পক্ষকাল সংবাদ-
বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় আগামী ৯ মাসের মধ্যে দিতে সময়সীমা বেঁধে দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। আজ শুক্রবার বিচারপতি আর এফ নারিম্যান ও বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ বলেন, আগামী ছয় মাসের মধ্যে মামলার প্রমাণ রেকর্ড সম্পন্ন করতে হবে এবং ৯ মাসের মধ্যে রায় দিতে হবে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়।

পাশাপাশি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যেন উত্তর প্রদেশ সরকার প্রশাসনিক নির্দেশ দিয়ে বিশেষ আদালতের বিচারকের মেয়াদ রায় দেওয়া পর্যন্ত বাড়িয়ে দেয়। ৩০ সেপ্টেম্বর এই বিচারকের অবসর নেওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্ট চার সপ্তাহ মেয়াদ বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

২০১৭ সালের ১৯ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি পিসি ঘোষ ও আর এফ নারিম্যানের বেঞ্চ সিবিআইয়ের আবেদন মেনে নিয়ে লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর যোশী, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা নতুন করে চালু করার নির্দেশ দেন। সে সময় বিজেপির এমপি বিনয় কাটিয়া ও স্বাধ্বী রিটাম্বারার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর আগে এলাহাবাদ হাইকোর্ট অভিযুক্তদের বেকসুর খালাস দেন।

এই মামলার আরও তিন অভিযুক্ত গিরীশ কিশোর, বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিংহল ও বিষ্ণু হরি ডালমিয়া মামলা চলার সময় মারা যান। তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)