শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » সরল বিশ্বাস কী, পরিষ্কার করুন : দুদক চেয়ারম্যানকে কাদের?
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » সরল বিশ্বাস কী, পরিষ্কার করুন : দুদক চেয়ারম্যানকে কাদের?
৪৪৭ বার পঠিত
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরল বিশ্বাস কী, পরিষ্কার করুন : দুদক চেয়ারম্যানকে কাদের?

পক্ষকাল সংবাদ -
দুর্নীতি দুর্নীতিই এটা অন্যভাবে দেখার উপায় নেই। “সরল বিশ্বাস” বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন, তা আমাকে জানতে হবে। বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সরকারি কর্মচারীদের সরল বিশ্বাসে বড় ভুলও অপরাধ নয়- দুদক চেয়ারম্যানের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান দুর্নীতি প্রশ্নে সরল বিশ্বাস বলতে কী বোঝাতে চেয়েছেন, তা পরিষ্কার হতে হবে। তবে এটিকে অন্যভাবে দেখার উপায় নেই।

শুক্রবার (১৯ জুলাই) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করাপশন ইজ করাপশন (দুর্নীতি মানে দুর্নীতি)। এর দ্বিতীয় কোনো ব্যাখ্যা নেই। দুর্নীতির আলাদা কোনো সংজ্ঞা নেই।

ওবায়দুল কাদের বলেন, সারা দুনিয়ায় দুর্নীতি হচ্ছে। তবে কোথাও বেশি কোথাও কম। কিছু দুর্নীতি হচ্ছে পলিটিক্যালি মোটিভিটেড (রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত) হচ্ছে। কোনো নেতাকে যদি কেউ দেখতে না পারে, তার বিরুদ্ধে দুর্নীতির ছাপটা লাগিয়ে দেয়।

প্রসঙ্গত বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, পেনাল কোড (সিআরপিসি) অনুযায়ী- সরল বিশ্বাসে কৃতকর্ম অপরাধ নয়। কিন্তু এখানে শর্ত আছে- আপনাকে প্রমাণ করতে হবে যে, কাজটি সরল বিশ্বাসেই করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, স্বাভাবিকভাবে প্রতিটির ক্ষেত্রে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাই। আজ দুদক চেয়ারম্যানের বক্তব্যে প্রতিক্রিয়া জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)