শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » পানিসম্পদ প্রতিমন্ত্রী অল্পের জন্য রক্ষা
প্রথম পাতা » জেলার খবর » পানিসম্পদ প্রতিমন্ত্রী অল্পের জন্য রক্ষা
৪৩৪ বার পঠিত
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানিসম্পদ প্রতিমন্ত্রী অল্পের জন্য রক্ষা

নাজমুন নাহার, বরিশাল ব্যুরো !! পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমকে বহনকারী এমভি সুন্দরবন ১০ লঞ্চকে মাঝনদীতে ধাক্কা দেয় অপর একটি লঞ্চ। এতে সুন্দরবন লঞ্চের ব্যাপক ক্ষতি সাধিত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রতিমন্ত্রীসহ ৯০০ যাত্রী। বুধবার গভীর রাতে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সকালে যাত্রীরা নিরাপদে বরিশাল বন্দরে এসে পৌছায়।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাট থেকে এমভি সুন্দরবন ১০ প্রতিমন্ত্রীসহ ৯০০ যাত্রীকে নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয়।

প্রতিমন্ত্রীর সাথে লঞ্চে থাকা বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু জানিয়েছেন- তাদেরকে বহনকারী লঞ্চটি মেঘনা নদীতে পড়লে পেছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা এমভি পারাবত ১১ নামে অপর একটি লঞ্চ ধাক্কা দেয়। এতে সুন্দরবন-১০’র নিচতলার ডেক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক (টিআই) মো. কবির হোসেন বলেন, পারাবত-১১ লঞ্চটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে। এতে সুন্দরবন-১০ লঞ্চের ইঞ্চিনরুম সংলগ্ন ৫০ ফুট বডি দুমড়ে-মুচড়ে গেছে।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, এরই মধ্যে বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নৌ পুলিশের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত লঞ্চটি পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া লঞ্চ মালিকের পক্ষ থেকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেখানে ১১ লাখ টাকার ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়।

এদিকে প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এই ঘটনায় তদন্ত করে নৌ-পরিবহন অধিদপ্তরকে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।’



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)