বুধবার, ১৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » মিন্নি অসুস্থ, রিমান্ডে না নেওয়ার অনুরোধ বাবার
মিন্নি অসুস্থ, রিমান্ডে না নেওয়ার অনুরোধ বাবার
পক্ষকাল ডেস্ক - বরগুনার রিফাত শরিফ হত্যা মামলায় গ্রেফতার আয়েশা সিদ্দিকা মিন্নি ‘খুবই অসুস্থ’ বলে দাবি করেছেন তার বাবা মোজাম্মেল হক কিশোর।
তার দাবি, ‘আমার মেয়ে আয়েশা সিদ্দিকা মিন্নি খু্বই অসুস্থ। যদি তাকে রিমান্ডে নেওয়া হয়, তাহলে সে আরো অসুস্থ হয়ে পড়বে।’
রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী ও তার স্ত্রী মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর মেয়ের অসুস্থতার কাগজপত্র নিয়ে বুধবার (১৭ জুলাই) দুপুরে বরগুনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে হাজির হয়েছেন। এ সময় আদালতের বারান্দায় বসে সাংবাদিকদের এসব কাগজপত্র দেখান তিনি।
রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হুমায়ুন জানান, আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেফতার হওয়া আয়েশা সিদ্দিকা মিন্নিকে বিকেলে আদালতে তোলা হবে। তদন্তের জন্য তার রিমান্ড চাওয়াও হবে।
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে মিন্নিকে গ্রেফতার দেখানো হয়। এ নিয়ে রিফাত হত্যার ঘটনায় এজাহারনামীয় এবং সন্দেভাজন মোট ১৫ জনকে গ্রেফতার করা হলো।
২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিফাতের মৃত্যু হয়।
সূত্র : বাংলানিউজ




ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান