শুক্রবার, ৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আগাগামীকাল যুব মহিলা লীগের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী
আগাগামীকাল যুব মহিলা লীগের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী
পক্ষকাল সংবাদ
শনিবার আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে ।
দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে সংগঠনের নেতা কর্মীরা। পরে সেখানে বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
এ সময় সংগঠনের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত অংশ নেন।
২০০২ সালের ৬ জুলাই নাজমা আক্তার আহবায়ক ও অপু উকিলকে যুগ্ম আহ্বায়ক করে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।
সেই সময় রাজপথে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলে দেশব্যাপী পরিচিতি লাভ করে। ওয়ান ইলেভেনের পর শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে জোরালো প্রতিবাদে ফেটে পড়েন এ সংগঠনের নেতাকর্মীরা। ফলে সংগঠনের অনেক নেতাকর্মীকে কারাগারে যেতে হয়। রাজপথে আওয়ামী লীগের অন্যতম ভ্যানগার্ড হিসেবে দাঁড়ায় সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন নাজমা আক্তার ও অপু উকিল।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত