শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » রাজীব গান্ধীর খুনি প্যারোলে ১ মাস মুক্ত
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » রাজীব গান্ধীর খুনি প্যারোলে ১ মাস মুক্ত
৫৪০ বার পঠিত
শুক্রবার, ৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজীব গান্ধীর খুনি প্যারোলে ১ মাস মুক্ত

পক্ষকাল ডেস্ক-

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নলিনী শ্রীহরণকে এক মাসের প্যারোল দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। মেয়ের বিয়ের জন্য ২৬ বছরের জেল জীবনে এই প্রথমবার সাধারণ প্যারোল পেলেন তিনি।

বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি নির্মল কুমারের ডিভিশন বেঞ্চ তামিল নাড়ু সরকারকে নলিনীর মুক্তি প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য দশ দিন সময় দিয়েছেন। একই সঙ্গে বেঞ্চ আদেশ দিয়েছে প্যারোলে থাকাকালীন নলিনী কোনও সাক্ষাৎকার দিতে পারবেন না বা কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখা করতে পারবেন না।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মেয়ের বিয়ের প্রস্তুতির জন্য ৬ মাসের সাধারণ ছুটি চেয়েছিলেন নলিনী। গত ২৫ জুন আদালত এই আবেদনের ব্যাপারে নলিনীর বক্তব্য জানার জন্য তাকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। নলিনীর মেয়ে জেলে জন্মেছিল। উচ্চশিক্ষা শেষ করার পর তিনি এখন বিদেশে থাকেন। নলিনীর স্বামী মুরুগান ওরফে শ্রীহরণ এখন ভেলোর কেন্দ্রীয় কারাগারে।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এক নির্বাচনী জনসভায় তামিল বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১৯৯১ সালে রাজীব গান্ধী নিহত হন। ১৯৮৭ সালে শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষী পাঠানোর ঘটনায় রাজীবের ওপর অসন্তুষ্ট হয়ে তামিল বিদ্রোহীরা ওই হামলা চালায়।

অবশ্য ওই ঘটনার জন্য ২০০৬ সালে তারা ‘দুঃখ প্রকাশ’ করে। শ্রীলঙ্কার সেনাবাহিনী ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের চূড়ান্তভাবে পরাজিত করে।

গান্ধী পরিবারের হস্তক্ষেপে হত্যার সঙ্গে জড়িত থাকা বেশ কয়েক জনকে ২০১৪ সালে মুক্তি দেওয়া হয়। শুধু নলিনী, রবার্ট পায়াস, জয়াকুমার ও রবিচন্দ্রন বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এর মধ্যে নলিনী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে মৃত্যুদণ্ডের সাজা থেকে রেহাই পান।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)