ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে হস্তান্তর
আমিনুর রহমান তুহিন,বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশি কিশোর ও ১ কিশোরী কে স্বদেশ প্রত্যাবর্তন এর মাধ্যমে ফেরত দিয়েছে ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (১৫ জুন) বিকালে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসআই কাপুর ডাং তাদেরকে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আতিয়ার রহমানের হাতে তুলে দেয়।
ফেরত আসা বাংলাদেশি কিশোররা হলেন, সাতক্ষীরার আবু রায়হান(১৬),যশোরের শার্শার আপন(১৪), চাপাইনবাবগনজের সেলিম (১৫),নড়াইলের রাব্বী (১৪)ও কিশোরী ঝিনাইদহের শাহিনুর (১৫)।
আইসিপি ক্যাম্পের সুবেদার বাকিবিল্লাহ জানান, এসব বাংলাদেশি কিশোর-কিশোরী দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখান থেকে কলকাতায় বারসাত কিশোলয় নামে একটি শেল্টার হোমে তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দু’দেশের যোগাযোগের মাধ্যম তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
বিজিবি ক্যাম্পের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা